1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

ফরিদপুর-২ সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু

  • Update Time : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৪৪ Time View

ফরিদপুর-২ সংসদীয় আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন জাতীয় সংসদের সাবেক উপনেতা এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু।

আজ শনিবার এ সংসদীয় আসনের ১২৩টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হয়।

জেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান জানান, নির্বাচনে ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহদাব নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।

এ আসনে মোট ভোটার তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন। এর মধ্যে ভোট প্রদান করেছেন ৮৩ হাজার ৬৯০ জন। ভোট প্রদানের হার ২৬ দশমিক ২৭।

গত ১১ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য সাজেদা চৌধরীর মৃত্যু হয়। ১৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে। ২৫ সেপ্টেম্বর এ আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়।

সালথা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, সুন্দর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে। প্রথমবার ইভিএমে ভোট হলেও ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews