1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে পাকিস্তান - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে পাকিস্তান

  • Update Time : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ২৬১ Time View

সুপার টুয়েলভে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করলো পাকিস্তান।

সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। এদিন টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে টিম টাইগার।

ব্যাট করতে নেমে সূচনাটা ভালোই ছিলো বাংলাদেশের। বিশেষ করে বেশ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং শুরু করেন লিটন দাস। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ২১ রানের জুটি গড়ে ফেলেন তিনি।

কিন্তু শাহিন শাহ আফ্রিদির বাইরের দিকে বেরিয়ে যাওয়া বলটিকে এক পা এগিয়ে এসে খেলার চেষ্টা করেন লিটন। কিন্তু বল চলে যায় থার্ডম্যান অঞ্চলে শান মাসুদের হাতে। ফলে ৮ বলে ১০ রান করে বিদায় নেন তিনি।

লিটনের আউটের পর সৌম্যকে সাথে নিয়ে দশ ওভারে দলীয় ৭০ রান তুলে ফেলেন শান্ত। তবে সে সুসময়টা বেশিক্ষণ টিকলো না। ইনিংসের ১১তম ওভারে শাদাব খান সৌম্য সরকারের পর সাকিব আল হাসানকে পরপর দুই বলে ফেরালেন। তাতেই বাংলাদেশ বেশ বিপাকে পড়ে যায়।

সাকিব সাজঘরে ফিরলেও ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার আগে ৪৮ বলে খেলেন ৫৪ রানের ইনিংস।

সাকিব সাজঘরে ফিরলেও ফিফটির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। আউট হওয়ার আগে ৪৮ বলে খেলেন ৫৪ রানের ইনিংস।

এরপরই শুরু হয় টাইগার ব্যাটারদের আসা যাওয়ার মিছিল। মিডল অর্ডার ব্যাটার মোসাদ্দেক হোসেন (৫), নুরুল হাসান সোহান (০) কেউই পারেননি ইনিংস মেরামত করতে। উল্টো দলকে বিপদে ফেলে ফিরেছেন প্যাভিলিয়নে।

lআরেক মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যেতে থাকেন। লো অর্ডার ব্যাটার তাসকিন আহমেদ এদিন রান পাননি, ফিরেছেন ১ রানে। পরবর্তীতে অবশ্য নাসুমকে সঙ্গে নিয়ে আগাতে থাকেন আফিফ। তবে ব্যক্তিগত ৭ রানে আবার ফিরে যান নাসুম। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৮ উইকেটে বাংলাদেশ সংগ্রহ করে ১২৭ রান।

বাংলাদেশের দেয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৫৬ রান সংগ্রহ করে পাকিস্তান। রিজওয়ান ২৮ বলে ৩১, বাবর আজম ৩২ বলে ২৫। মজবুত এটা ভিত্তি তৈরির পরই সাজঘরে ফেরেন বাবর আজম ও রিজওয়ান।

এরপর লিটন দাসের সরাসরি থ্রো-তে রানআউট হন মোহাম্মদ নওয়াজ। তারপর বাকি কাজটুকু সারেন শান মাসুদ ও মোহাম্মদ হারিস। যদিও শেষ দিকে এসে বিদায় নেন হারিস ও ইফতিখার আহমেদ। তবে বাকি কাজটা সারতে খুব বেশি কষ্ট করতে হয়নি পাকিস্তানকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews