1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের ১২ নভেম্বর বিভাগীয় গণসমাবেশের জন্য কোমরপুর স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন হামলায় ইরানের শাহাবার সামুদ্রিক নিয়ন্ত্রণ টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র সংবিধান সংস্কার নয় সংশোধনের কথা বলেছি : মির্জা ফখরুল আকস্মিক বন্যার নেতিবাচক প্রভাব মাছ সবজি ডিমে, বাজার চড়া টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি

ফরিদপুরের ১২ নভেম্বর বিভাগীয় গণসমাবেশের জন্য কোমরপুর স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন

  • Update Time : সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ২৬৫ Time View

ফরিদপুরের ১২ নভেম্বর বিভাগীয় গণসমাবেশের জন্য শহরের উপকণ্ঠের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউট স্কুল মাঠ বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন।

সোমবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা। তবে দলীয় ফোরামে মিটিং করেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান তিনি।

জানা যায়, ফরিদপুরের বিভাগীয় গণসমাবেশের জন্য বিএনপি’র পক্ষ থেকে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মাঠসহ বিকল্প আরো তিনটি স্থান চাওয়া হয়েছিল। এর মধ্যে কোমরপুরের স্কুল মাঠ ছিল না।

আরো জানা যায়, সোমবার দুপুরে শহরের রাজেন্দ্র কলেজের মাঠে সম্ভাব্য গণসমাবেশস্থল পরিদর্শনও করেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ফরিদপুর বিভাগীয় গণসমাবেশের সমন্বয়কারী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপি’র আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে ব্যারিস্টার শাহজাহান ওমর সাংবাদিকদের বলেন, বিভাগীয় গণসমাবেশে জনস্রোত দেখে সরকার ভীত হয়ে বড় মাঠ দিতে চাচ্ছে না। তারা ছোট মাঠ দিতে চাচ্ছে। তবুও আমরা আশা করছি, আমাদেরকে রাজেন্দ্র কলেজের মাঠেই জনসভার অনুমতি দেবে।

এ সময় অন্যান্য বিভাগীয় গণসমাবেশের চেয়ে ফরিদপুরের গণসমাবেশ আরো বড় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews