1. admin@thedailypadma.com : admin :
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের দাম কমেছে খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাড়ছে, ১ জুন থেকেই কার্যকর ভোলায় তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল এসএসসি পরীক্ষার সূচি আবারও পরিবর্তন হতে পারে: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আদালতে ন্যায় বিচার চাইলেন রামিসার বাবা ফরিদপুরে ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কা: নিহত বেড়ে ৫ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আদালতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড

  • Update Time : বুধবার, ৯ নভেম্বর, ২০২২
  • ১৮৮ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড। সিডনিতে বুধবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।

গ্রুপ এক থেকে চ্যাম্পিয়ন দল হিসেবে শেষ চারে এসেছে নিউজিল্যান্ড। গ্রুপ দুইয়ের রানার্সআপ পাকিস্তান। সুপার টুয়েলভে দুদলই জিতেছে তিনটি করে ম্যাচ। কিউইরা এক ম্যাচে হারে আর অপরটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে। পাকিস্তান হেরেছে দুই ম্যাচ।

দুই দলের টি-টোয়েন্টির পরিসংখ্যানে এগিয়ে বাবর আজমরা। এ পর্যন্ত নিউজিল্যান্ড এবং পাকিস্তান ম্যাচ খেলেছে ২৮টি। যেখানে কিউইদের ১১ জয়ের বিপরীতে পাকিস্তান জিতেছে ১৭ ম্যাচে। বিশ্বকাপের মঞ্চে ছয় বারের দেখায়ও এগিয়ে পাকিস্তান। বাবর আজমরা চার জয়ের বিপরীতে হেরেছে দুবার। গত বিশ্বকাপের গ্রুপ পর্বেও নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারায় পাকিস্তান।

সবশেষ পাঁচবারের দেখায় চারটিতে হেরেছে কেন উইলিয়ামসনের দল। বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিউজিল্যান্ড পেয়েছিল সবশেষ জয়ের স্বাদটি। যদিও ঘরের মাঠে কিউইরা ফাইনালে হেরে হয়েছিল রানার্সআপ।

দুই দলের সম্ভাব্য একাদশ

পাকিস্তান

মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

নিউজিল্যান্ড

ফিন অ্যালেন, ডেভন কনওয়ে (উইকেটকিপার), কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্লেন ফিলিপস, ড্যারিল মিচেল, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট, ইশ সোধি ও লকি ফার্গুসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews