1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি

  • Update Time : শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
  • ২২১ Time View
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের টুইটার অ্যাকাউন্ট থেকে এক ভিডিওর মাধ্যমে স্কোয়াড জানান তিনি।
ইনজুরিতে শঙ্কা থাকলেও ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা হয়েছে পাওলো দিবালার।
স্কালোনির স্কোয়াডে চমক তেমন একটা নেই। তৃতীয় গোলরক্ষকের হুয়ান মূসোর সঙ্গে দ্বৈরথ জিতেছেন রুল্লি। বাকি দুই গোলরক্ষক হিসেবে এমিলিয়ানো মার্তিনেজ ও আরমানির যাওয়া চূড়ান্ত ছিল আগেই।
সংশয় থাকলেও শেষ অবধি কাতারে যাচ্ছেন হুয়ান ফয়েথও। জুয়াকিন কোরেয়াও থাকছেন বিশ্বকাপে। মিডফিল্ডে স্কালোনির প্রথম পছন্দ জিওভান্নি লো সেলসোর ছিটকে যাওয়া নিশ্চিত হয়েছিল আগেই। তার বিকল্প হিসেবে দেখা যেতে পারে এঞ্জো ফার্নান্দেজ ও প্যালিসিওসকে।
২২ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৪টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে যথাক্রমে তারা মাঠে নামবে ২৬ ও ৩০ নভেম্বর মেক্সিকো ও পোল্যান্ডের বিপক্ষে।
আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (ভিলারিয়াল), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা (অ্যাথলেটিক মাদ্রিদ) গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), জার্মান পেজেলা (বেটিস), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), মার্কোস অ্যাকুনা (সেভিয়া), নিকোলাস ট্যাগলিয়াফিকো (অলিম্পিক ডি লিয়ন), জুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল)
মিডফিল্ডার : রদ্রিগো ডিপল (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিয়ান্দ্রো পারেদেস (জুভেন্টাস), অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার (ব্রাইটন), গুইডো রদ্রিগেজ (বেটিস), আলেজান্দ্রো গোমেজ (সেভিল), এনজো ফার্নান্দেজ (বেনফিকা), এক্সকুয়েল প্যালাসিওস (বেয়ার লেভারকুসেন)
ফরোয়ার্ড : আনহেল ডিমারিয়া (জুভেন্টাস), লাউতারো মার্তিনেজ (ইন্টার), জুলিয়ান আলভারেজ (ম্যানচেস্টার সিটি), পাওলো দিবালা (রোম), নিকোলাস গঞ্জালেজ (ফিওরেন্টিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার), লিওনেল মেসি (প্যারিস সেন্ট জার্মেই)

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews