1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার রাতে মাঠে নামছে আর্জেন্টিনা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

  • Update Time : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
  • ১৯২ Time View
আগামী ২০ নভেম্বর মাঠে গড়াচ্ছে কাতার বিশ্বকাপ। এর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আজ বুধবার রাতে মাঠে নামছে আর্জেন্টিনা। সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিক দেশটির বিপক্ষে খেলতে নামবেন মেসি-ডি মারিয়ারা। স্বাগতিকদের বিপক্ষে আলবিসেলেস্তেদের ফিফা প্রীতি ম্যাচটি হবে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়।
গত বছর কোপা আমেরিকা থেকে দুর্দান্ত সব জয়ে ছন্দে রয়েছে দলটি। টানা ৩৫ ম্যাচে অপরাজিত লিওনেল মেসির দল। সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ২২ নভেম্বর কাতার বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা।
এদিকে, দুবাইয়ের অ্যারাবিয়ান বিজনেস জানিয়েছে, আরব আমিরাতের বিপক্ষে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচের টিকিট ছাড়ার ২৪ ঘণ্টার মধ্যে সব বিক্রি হয়ে গেছে। এছাড়া আলবিসেলেস্তেদের অনুশীলন দেখতেও উপচেপড়া ভিড় ছিল।
আবুধাবি স্পোর্টস কাউন্সিলের জেনারেল সেক্রেটারি আরেফ আল আওয়ানি জানিয়েছেন, আর্জেন্টিনার মতো দল বিশ্বকাপের শেষ প্রস্তুতির মঞ্চ হিসেবে আবুধাবিকে বেছে নেয়ায় আমরা খুশি। আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযান শুরু হবে ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘সি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ মেক্সিকো (২৬ নভেম্বর) ও পোল্যান্ড (৩০ নভেম্বর)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews