1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত

  • Update Time : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
  • ২৩৩ Time View

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আল-আমিন (৩৫) মেহেদী হাসান (২৮) ও জজ মিয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেন খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম। তিনি জানান, শুক্রবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে বিশ্বরোড খিলগাঁও স্টাফ কোয়ার্টারের সামনে ফ্লাইওভারের উঠার কিছুটা আগে তারা দুর্ঘটনার কবলে পড়েন। পরে লোকজন প্রথমে তাদের মুগদা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে একে একে তিন জনকেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, দাওয়াত থেকে মোটরসাইকেল যোগে মুগদা ফেরার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয় বলে জানা গেছে। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত আল আমিন থাকতেন মুগদা ঝিলপাড়া এলাকায়। জজ মিয়া নুরুল ইসলাম ছেলে থাকতেন দক্ষিণ মুগদার সাত নম্বর গলিতে। আর মেহেদী হাসান মৃত আনিসুর রহমানের ছেলে থাকতেন উত্তর মুগদা এলাকায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews