1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

রিচার্লিসনের জোড়া গোলে কাতার বিশ্বকাপে শুভ সূচনা করে ব্রাজিল

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২২৩ Time View

র‍্যাঙ্কিংয়ের এক নাম্বার দল মাঠে খেলছে, মনে হয়নি এক মুহূর্তের জন্যও। প্রথমার্ধে রসহীন খেলা উপহার দিয়েছে তিতের দল। তবে দ্বিতীয়ার্ধে দেখা মেলে সেই পুরনো ব্রাজিলের। দ্রুত আক্রমণের ধার বাড়াতে শুরু করে তারা৷ অতঃপর রিচার্লিসনের জোড়া গোলে কাতার বিশ্বকাপে শুভ সূচনা করে ব্রাজিল। বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে সেলেসাওরা।

ব্রাজিলের হয়ে দুটি গোলই করেছেন রিচার্লিসন। তবে ৭৩ মিনিটে করা দ্বিতীয় গোলটা অনেক দিন চোখে লেগে থাকবে৷ ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে অসাধারণ এক শটে বল জালে পাঠিয়েছেন রিচার্লিসন। তবে এ ম্যাচে নিজের ছায়া হয়েই ছিলেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। বলা যায় তাকে বেশ কঠিন ভাবেই আটকে দিয়েছে সার্বিয়া, যেখান থেকে নেইমার বের হতে পারেননি।

কাতারের লুসাইল স্টেডিয়ামে আজ মুখোমুখি হয় ব্রাজিল ও সার্বিয়া। ব্রাজিলের দুর্দান্ত এটাকিং লাইন আপ প্রথম থেকেই গোলের সুযোগ খুঁজতে থাকলেও ঠিকভাবে ফিনিশ করতে ব্যর্থ ছিলেন আক্রমণভাগের ফুটবলাররা। অন্যথায় পারলে হয়তো প্রথমার্ধেই ভালো ব্যবধানেই এগিয়ে থাকতো ব্রাজিল। তবে গোলের মুখ না দেখেই বিরতিতে যেতে হয় উভয় দলকে।

পুরো প্রথমার্ধ জুড়ে মাত্র ৪টি শট নেয়া ব্রাজিল একের পর এক এগিয়ে যাবার সহজ সুযোগ মিস করতে থাকে। ম্যাচের ৪০ মিনিটে ফাঁকা পোস্ট পেলেও গোল করতে পারেননি রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র। আর রাফিনহার নেয়া শটগুলো সহজেই ব্লক করতে পেরেছেন সার্বিয়ার খেলোয়াড়রা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews