1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
সাহসী সাংবাদিক গৌতম দাসের ২১তম মৃত্যুবার্ষিকী আজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ১৬ নভেম্বর ২০২৬ ফরিদপুরে সংবাদ সম্ম্লেন করে উপজেলা আওয়ামী লীগ সভাপতির দেলোয়ারের পদত্যাগ একটি ভুল। একটি গোল। আর তাতেই শেষ ২১ বছরের অপেক্ষা ঘোচানোর স্বপ্ন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর পোশাকশ্রমিকরা কাজে না ফিরলে কাল থেকে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারা দেশে আরও আটজনের মৃত্যু হয়েছে ফরিদপুরে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্টিত, অংশ নিল ১৭৭ শিক্ষার্থী

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচে ঘানাকে ৩-২ গোলে হারিয়ে শেষ হাসি হেসেছে পর্তুগাল

  • Update Time : শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
  • ২২১ Time View

আধিপত্য, ঘুরে দাঁড়ানো, আক্রমণ-পাল্টা আক্রমণ, উত্তেজনা, শিহরণ একটা ম্যাচে যা কিছু থাকার দরকার সব কিছুই ছিল আজ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে খেলাকে উপভোগ্য করে তুলতে যা কিছু উপাদান প্রয়োজন সবই ছিল তাতে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে শেষ হাসি হেসেছে পর্তুগালই।

রোনালদোর রেকর্ডের রাতে কষ্টার্জিত জয়ের দেখা পেয়েছে পর্তুগাল। ঘানাকে ৩-২ গোলে হারিয়ে জয় দিয়েই বিশ্বজয়ের মিশন শুরু করল পর্তুগিজরা। তবে প্রথমার্ধে ছিল পর্তুগালের একক আধিপত্য, দ্বিতীয়ার্ধে এসে সমানে সমানে লড়েছে ঘানা। ফলে প্রথমার্ধে যেখানে গোলের দেখাই মেলেনি, সেখানে দ্বিতীয়ার্ধে দুই দল মিলিয়ে গোল সংখ্যা ৫টি।

শুরুটা করেছিলেন প্রথমার্ধের ব্যর্থতায় ঢুবে থাকা ক্রিস্টিয়ানো রোনালদোই। নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করে দলকে গোল উল্লাসে ভাসান রোনালদো। সেই সাথে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন আসরে গোল করার কীর্তি গড়েছেন এই পর্তুগিজ সুপারস্টার। তাছাড়া ইতিহাসের ষষ্ঠ ফুটবলার হিসেবে পাঁচটি বিশ্বকাপ আসরে খেলার সৌভাগ্যও অর্জন করেছেন রোনালদো

অবশ্য ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করছিল পর্তুগাল। যার ফলাফল আসতে আসতেও আসে। দশম মিনিটে সিলভার বাড়িয়ে দেয়া বল প্রায় জালে জড়িয়ে ফেলেছিলেন রোনালদো। তবে সামনে এগিয়ে এসে চমৎকারভাবে রুখে দেন ঘানার গোলকিপার আতি জিগি। ম্যাচের ২৮তম মিনিটে আবার সুবর্ণ সুযোগ আসে পর্তুগালের সামনে আবারো বার্নারদো সিলভা ক্রিয়েটর রূপে আবির্ভূত হোন, তবে এবার তার বানানো সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হোন জোয়াও ফেলিক্স।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews