1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে

  • Update Time : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ২০৮ Time View
ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রীয়ভাবে মিলিটারি পুলিশ সপ্তাহ-২০২২ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) অনুষ্ঠানের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। নানা কর্মসূচির মধ্য দিয়ে সোমবার (৫ ডিসেম্বর) পর্যন্ত মিলিটারি পুলিশ সপ্তাহ উদযাপন করা হবে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। আইএসপিআর জানায়, বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব মিলিটারি পুলিশ ঢাকাসহ সব সেনানিবাসে ব্যক্তিগত ও ট্রাফিক শৃঙ্খলা সম্পর্কে সর্বস্তরের জনসাধারণের মাঝে সচেতনতা বাড়ানো এবং বিভিন্ন পালনীয় সম্পর্কে উদ্বুদ্ধ করার লক্ষ্যে মিলিটারি পুলিশ সপ্তাহ শুরু করেছে। সাত দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে মিলিটারি পুলিশ সপ্তাহ পালন করা হবে।
সপ্তাহটি উদ্বোধনকালে সেনাবাহিনী প্রধান বলেন, মিলিটারি পুলিশ সপ্তাহ পালনের মাধ্যমে সার্বিক শৃঙ্খলার মান বৃদ্ধির পাশাপাশি সেনানিবাসের ট্রাফিক নিয়ন্ত্রণ, সেনা সদস্যদের শৃঙ্খলার মান উন্নয়ন এবং সেনানিবাস এলাকায় সর্বস্তরের জনসাধারণের মধ্যে শৃঙ্খলা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে। অনেক বছর পর এই অনুষ্ঠান পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ অনুষ্ঠানের মাধ্যমে কোর অব মিলিটারি পুলিশের কাজের মান আরও উন্নত হবে।
আইএসপিআর আরো জানায়, শৃঙ্খলার মূলমন্ত্রে দীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি পুলিশ কোরের সকল সদস্য সেনানিবাসসমূহে সার্বিক আইন শৃঙ্খলা, নিরাপত্তা ও  ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কোর অব মিলিটারি পুলিশ শুধু দেশেই নয় জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এলাকায় শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় উঁচুমানের পেশাদারিত্ব প্রদর্শনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। উদ্বোধনী অনুষ্ঠানে সেনা, নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ পুলিশ ও র‌্যাব ফোর্সেসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews