1. admin@thedailypadma.com : admin :
রাজধানীর সড়ক ও পাড়া মহল্লায় সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
শাপলাচত্বর হত্যাকাণ্ড: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জশিট হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন দাবানল দ্রুতগতিতে এগিয়ে আসায় জরুরি বৈঠক ডেকেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ এক নজরে বিশ্ব সংবাদ: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ জুলাই ২০২৬ ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প

রাজধানীর সড়ক ও পাড়া মহল্লায় সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা

  • Update Time : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ১৯৯ Time View

বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়ে গেছে। রাজধানীর গোলাপবাগ মাঠে জড়ো হয়েছেন দলটির নেতাকর্মীরা।

এদিকে সকাল থেকেই রাজধানীর সড়ক ও পাড়া মহল্লায় সতর্ক অবস্থানে রয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা পাহারা বসিয়েছেন।

সকাল ৭টা থেকে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় এবং ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থান করছেন দলটির কেন্দ্রীয় নেতারা।

এছাড়া মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা সতর্ক অবস্থান করছেন।

মহানগর উত্তর ও দক্ষিণ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ভাগ ভাগ হয়ে বিভিন্ন স্পটে অবস্থান নিয়ে আছেন। কোথাও কোথাও মিছিল ও ছোট্ট ছোট্ট সমাবেশ করছেন তারা।

শনিবার সকালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সকাল ৬টা থেকে ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা।

সকাল ১০টার দিকে আব্দুল্লাপুর এলাকায় প্যান্ডেল করে আওয়ামী লীগ নেতাদের সমাবেশ করতে দেখা গেছে।

উত্তরার বিভিন্ন স্পটে ছোট্ট ছোট্ট দলে নেতাকর্মীদের সড়কের পাশে চেয়ার নিয়ে বসে থাকতে দেখা গেছে।

এয়ারপোর্ট এলাকায় সড়কের পাশে বহু সংখ্যক নেতাকর্মীদের সমাবেশ করতে দেখা গেছে।

খিলক্ষেতে সড়কের পাশে ব্যানার নিয়ে থানা আওয়ামী লীগের নেতাদের জড়ো হতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews