1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
লিওনেল মেসির শক্তিতে বলিয়ান আর্জেন্টিনা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

লিওনেল মেসির শক্তিতে বলিয়ান আর্জেন্টিনা

  • Update Time : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২
  • ২০২ Time View

আর্জেন্টিনার প্রাণভোমরাই বলা চলে লিওনেল মেসিকে। মেসিহীন আর্জেন্টিনার তুলনা করাই যায় না। কাতার বিশ্বকাপের ফাইনালে ওঠার পেছনে অগ্রণী ভূমিকা রেখেছেন এ আর্জেন্টাইন সুপারস্টার। ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটা তিনি রাঙ্গাতে চান।

আর্জেন্টিনার গোল রক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বলেছেন, বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে আন্ডারডগ হিসেবে প্রস্তুতি নিতে পেরে দক্ষিণ আমেরিকানরা খুশি।

মার্টিনেজ বলেন, লুসাইল স্টেডিয়ামে ফাইনালে নামার আগে লিওনেল মেসির শক্তিতে বলিয়ান আর্জেন্টিনা সঙ্গে করে নিয়ে এসেছেন ২০২১ কোপা আমেরিকা জয়ের অভিজ্ঞতা। রিও ডি জেনিওর মারাকানা স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বি ব্রাজিলকে হারিয়ে গত বছর কোপা আমেরিকার ট্রফি ঘরে তুলেছিল আর্জেন্টিনা।

মার্টিনেজ বলেন, ‘ওই জয়ের স্মৃতি এবং মেসির অনুপ্রেরণায় বলিয়ান হয়ে রোববার ফাইনালে লেস ব্লুজদের মোকাবেলা করতে নামবে আর্জেন্টিনা। ব্রাজিলের বিপক্ষে যখন আমরা জয়লাভ করেছিলাম, তখন ফেভারিট ছিল নেইমাররা। আমরা সব সময় প্রতিপক্ষ দলকে ফেভারিট শুনতে পছন্দ করি। কারণ আমরা তাদেরকে উচ্চ বা নিকৃস্ট মনে করি না। এই মুহুর্তেও তাই। সবাই ফ্রান্সকেই ফেভারিট বলছে। কিন্তু আমাদের আছে সময়ের সেরা তারকা।’

মার্টিনেজ আরও বলেন, ‘কোপা আমেরিকার সময় আমি গ্রেট মেসিকে দেখেছি, যিনি অন্যরকম এবং সেরাদের একজন। কোপা আমেরিকার সঙ্গে বিচার করলে এবারের বিশ্বকাপে তিনি আরো একধাপ এগিয়ে আছেন। শারীরিকভাবে দারুণ অবস্থায় থাকা মেসি খেলছেনও চমৎকার। মেসিকে হারানো বেশ কঠিন হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews