1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

চীন, হংকং ও ম্যাকাও থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে চীনা নাগরিকদের কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে

  • Update Time : শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০২২
  • ২৬২ Time View
আগামী বছরের ৫ জানুয়ারি থেকে চীন, হংকং ও ম্যাকাও থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশে চীনা নাগরিকদের কোভিড নেগেটিভ সনদ দেখাতে হবে। করোনাভাইরাসের সংক্রমণের গতি কমাতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে হলে চীন, হংকং ও ম্যাকাও ছাড়ার সর্বোচ্চ দুই দিন আগের করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।
এদিকে আজ শুক্রবার থেকে চীনা নাগরিকদের জাপান প্রবেশেও করোনার পরীক্ষা লাগবে। করোনা পজিটিভ হলে সাত দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ইতালিতেও চীনা নাগরিকদের ঢুকতে করোনার নেগেটিভ সনদ লাগবে।
বিক্ষোভের মুখে চীন তাদের কঠোর কোভিড বিধিনিষেধ শিথিল করে দিয়েছে। এর মধ্যে রয়েছে পর্যটকদের জন্য কোয়ারেন্টিন বিধিমালা বাতিল করার মতো পদক্ষেপও। কিন্তু তাদের এই পদক্ষেপ বৈশ্বিক পর্যায়ে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে, তার ওপর চোখ রাখছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ চীনের করোনার সংক্রমণ রোধে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।
গত সোমবার বিদেশফেরত ব্যক্তিদের ক্ষেত্রে বাধ্যতামূলক কোয়ারেন্টিনের বিধি বাতিলের ঘোষণা দেয় চীন। ঘোষণা অনুযায়ী, ৮ জানুয়ারি থেকে এ বিধি আর কার্যকর থাকবে না। এই ঘোষণা আসার পর থেকে বিভিন্ন দেশে করোনাভাইরাসের নতুন ধরন ছড়ানো নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। করোনার সংক্রমণ যাতে বাড়তে না পারে, সে জন্য ভারত ও জাপান সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলছেন, চীনের করোনার সংক্রমণ ঘিরে স্বচ্ছতার অভাব রয়েছে। তাই তাদের সতর্ক থাকতে হচ্ছে। মালয়েশিয়া ও তাইওয়ানও চীনে নতুন করে সংক্রমণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা কঠোর বিধিনিষেধ জারি করেছে। সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews