1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
চলতি মাসের মাঝামাঝি শৈত্যপ্রবাহের মধ্যে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির শঙ্কা - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চলতি মাসের মাঝামাঝি শৈত্যপ্রবাহের মধ্যে হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির শঙ্কা

  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ২১১ Time View
রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলাসহ দেশের ২৬ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। কাল কিছু জেলায় শৈত্যপ্রবাহ কমতে পারে। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গাতে তীব্র শৈত্যপ্রবাহের কাছাকাছি তাপমাত্রা ছিল। এ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছে, তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তখন তীব্র শৈত্যপ্রবাহ চলমান হয়। আজ টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্চ, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, বরিশাল ও ভোলাজেলাসহ রংপুর ও রাজশাহী বিভাগের সকল জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বহাল ছিল। তবে কিছু এলাকায় কাল শুক্রবার তা প্রশমিত হতে পারে। চলতি মাসের মাঝামাঝি হালকা ও গুড়ি গুড়ি বৃষ্টির শঙ্কা রয়েছে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিলো টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পায়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদীর অববাহিকা এলাকা ও তত্সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এটি দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া পরবর্তী ৪৮ ঘণ্টা পর হালকা থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews