1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৮১ Time View

নেপালের পোখারায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল প্রচন্ড’র কাছে লেখা এক শোকবার্তায় তিনি বলেন, ‘নেপালের পোখারায় আজকের সবচেয়ে দুঃখজনক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার বিষয়ে জানতে পেরে আমি গভীরভাবে মর্মাহত।’

এতে ৭২ জন আরোহী ছিল, যাদের বেশিরভাগই নেপালী এবং কয়েকজন বিদেশি। দুর্ঘটনায় সকলেই মৃত্যুবরণ করেছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত গভীর শোকের এই মুহূর্তে, মর্মাহত পরিবারগুলো এবং নেপালের শোকাহত জনগণের জন্য আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা করছি যাতে তারা তাদের এই অপূরণীয় ক্ষতি সইতে পারে। যারা তাদের সবচেয়ে প্রিয় পরিবারের সদস্য এবং বন্ধুদের হারিয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার চির শান্তির জন্য প্রার্থনা করছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews