1. admin@thedailypadma.com : admin :
চার জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে, জনজীবন স্থবির - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

চার জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে, জনজীবন স্থবির

  • Update Time : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩
  • ১৮৫ Time View

তীব্র শীতে উত্তরের জনপথ পঞ্চগড়ের জনজীবন স্থবির। হিম বাতাসের সঙ্গে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ফোটার মতো ঝরছে কুয়াশা। এতে ঠান্ডার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, চার জেলায় শৈত্যপ্রবাহ বিরাজ করছে। দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও মৌলভীবাজারের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকটি জেলায় বাড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা কমতে থাকবে। তবে রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৯.৩ ডিগ্রি সেলসিয়াস। গত দুই দিনে সারা দেশে তাপমাত্রা বাড়তির দিকে ছিল, তবে তা আজ থেকে আবার কমতে শুরু করেছে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

জানা গেছে, তীব্র ঠান্ডায় চরম দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের লোকজন। ঠান্ডা উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটে চলেছেন তারা। ঠান্ডার হাত থেকে রক্ষা পেতে রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন অনেকেই। ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকায় সড়কে ভারী যানবাহানগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের উচ্চসহকারী জিতেন্দ্র নাথ জানান, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা ওঠানামা করছে। সোমবার সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews