1. admin@thedailypadma.com : admin :
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী ১৫ ফেব্রুয়ারি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী ১৫ ফেব্রুয়ারি

  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৭৩ Time View

৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আগামী ১৫ ফেব্রুয়ারি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফল প্রকাশের জন্য পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন।

এর আগে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষার কর্মপরিকল্পনা অনুযায়ী ফেব্রুয়ারি মাসের শেষে ফল প্রকাশ করা হবে। পরীক্ষায় প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।’

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেয়া শুরু হয়। কিন্তু গত দুই বছর পরীক্ষা না হওয়ায়, বন্ধ হয়ে যায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি। এক যুগ পর ২০২২ সালের ৩০ ডিসেম্বর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, এবার বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে প্রায় ৬ লাখ শিক্ষার্থী। বৃত্তি পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews