1. admin@thedailypadma.com : admin :
ভুয়া মুক্তিযোদ্ধা আপিলের মাধ্যমে পুনর্বহাল হওয়ার কোনো সুযোগ নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৩ জুন ২০২৬ ফেসবুক ও মেসেঞ্জারের হঠাৎ বিশ্ব জুড়ে সার্ভার ডাউন ব্রাজিলকে বিশ্বকাপ জেতার জন্য ফেবারিটদের তালিকায় রাখছেন না দলটির গোলকিপার ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ‘অ্যাডিডাস ট্রাইওন্ডা’, চামড়া থেকে চিপ, বৈপ্লবিক পরিবর্তন গোলাপ জলে ‘শুদ্ধি’ সেরে ব্রাজিল ছেড়ে ফ্রান্সের সমর্থক ফরিদপুরের পরিচিত অনলাইন অ্যাক্টিভিস্ট বাজেট উপস্থাপনের পরের দিনও বাজার পরিস্থিতি একদম স্বাভাবিক অর্থমন্ত্রীর বাজেট পরবর্তী সংবাদ সম্মেলন আজ আগামী মহররম মাসে অনুষ্ঠিত হবে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিওনেল মেসির দল

ভুয়া মুক্তিযোদ্ধা আপিলের মাধ্যমে পুনর্বহাল হওয়ার কোনো সুযোগ নেই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • Update Time : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩
  • ২৭৫ Time View
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানিয়েছেন, ভুয়া মুক্তিযোদ্ধা আপিলের মাধ্যমে পুনর্বহাল হওয়ার কোনো সুযোগ নেই। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ২১তম অধিবেশনের আজ মঙ্গলবারের বৈঠকে টেবিলে উত্থাপিত প্রশ্নোত্তর পর্বে জাতীয় পার্টির মো. মুজিবুল হকের (কিশোরগঞ্জ-৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রশ্নকর্তা জানতে চান, ২০১৮ সালে প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা প্রণয়নের জন্য একটি কমিটি করা হয়। কমিটি যাচাই বাছাই করিয়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে পাঠানোর পর ভুয়া মুক্তিযোদ্ধারা আপিলের মাধ্যমে পুনর্বহাল হয়েছে কিনা? হলে, এই ব্যাপারে সরকারের সিদ্ধান্ত কী?
জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সংসদে জানান, উপজেলা যাচাই-বাছাই কমিটি মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে প্রেরণ করলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সংশ্লিষ্ট, সম্মানিত সদস্য পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করেন। চূড়ান্ত তালিকা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় উপস্থাপনের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির সিদ্ধান্ত গৃহীত হয়। ভুয়া মুক্তিযোদ্ধা আপিলের মাধ্যমে পুনর্বহাল হওয়ার কোনো সুযোগ নেই। তবে আপিল শুনানির মাধ্যমে কোনো ব্যক্তি মুক্তিযোদ্ধা-তালিকাভুক্ত হয়ে থাকলে সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলে শুনানির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews