1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার

  • Update Time : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৮ Time View

ভূমিকম্প পরবর্তী সাহায্যের জন্য বিমান বাহিনীর মাধ্যমে সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে এসব সামগ্রী পাঠানো হবে বলে আইএসপিআর জানিয়েছে।

আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ত্রাণ সহায়তার জন্য বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ পাঠানো হবে। এ মিশনের নেতৃত্ব দেবেন বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ।

জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠানোর জন্য ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে। সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে ১০ ফেব্রুয়ারি সিরিয়ার উদ্দেশে যাত্রা করবে এবং সেখানে ত্রাণ পৌঁছানোর পর পুনরায় দেশে ফিরে আসবে।

গত ৬ ফেব্রুয়ারি সিরিয়ার উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রচুর জানমালের ক্ষয়ক্ষতি হয়। অসংখ্য মানুষ নিহত হওয়ার পাশাপাশি অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানিসংকট, বাসস্থানসংকট ও জরুরি চিকিৎসা সেবার অভাবে ওই স্থানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews