1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
‘আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনো দেখি না: তামিম ইকবাল - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

‘আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনো দেখি না: তামিম ইকবাল

  • Update Time : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৯১ Time View

ইংল্যান্ড সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিস্ফোরক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটাঙ্গন এখন উত্তাল। বিসিবি সভাপতি বলেছিলেন, এই মুহূর্তে জাতীয় দলের বড় সমস্যা হলো গ্রুপিং। আর এই গ্রুপিং হচ্ছে দলের দুই সুপারস্টার তামিম ইকবাল আর সাকিব আল হাসানের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে। দুই বড় ভাইকে খুশি রাখতে ক্রিকেটাররাও নাকি দুই ভাগে ভাগ হয়ে গেছেন। আজ রবিবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে এ বিষয়ে কথা বলতেই হলো।

ইংল্যান্ড সিরিজের আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বিস্ফোরক সাক্ষাৎকারে দেশের ক্রিকেটাঙ্গন এখন উত্তাল। বিসিবি সভাপতি বলেছিলেন, এই মুহূর্তে জাতীয় দলের বড় সমস্যা হলো গ্রুপিং। আর এই গ্রুপিং হচ্ছে দলের দুই সুপারস্টার তামিম ইকবাল আর সাকিব আল হাসানের ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে। দুই বড় ভাইকে খুশি রাখতে ক্রিকেটাররাও নাকি দুই ভাগে ভাগ হয়ে গেছেন। আজ রবিবার সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে এ বিষয়ে কথা বলতেই হলো।

মিরপুর শেরেবাংলার সম্মেলনকক্ষে দলে গ্রুপিংয়ের অভিযোগ উড়িয়ে দেন তামিম ইকবাল। তিনি বলেন, ‘১৭ বছর ধরে খেলছি জাতীয় দলে। আমি বিভিন্ন সময় দেখেছি, পাঁচ বছর আগে, ১০ বছর আগে, ১৬ বছর আগেও যখন টিম ভালো খেলত না, তখনই এই টার্মটা (গ্রুপিং) কেন যেন ব্যবহার করা হতো। বিভিন্নভাবে, এই গ্রুপ সেই গ্রুপ, ওই গ্রুপ…। এটা শুধু বলার জন্য বলা না, আপনারা যারা আমাকে কাছ থেকে চেনেন, তারা জানেন আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আমি সোজাসুজি কথা বলতে পছন্দ করি। আমি কোনো কিছু লুকিয়ে বলি না, কোনো কিছু কম রেখে বলি না, যা বলব সোজা বলব। সেটা আপনার পছন্দ হোক বা না হোক।’

তামিম আরো বলেন, ‘আমি ১৬ বছর আগেও গ্রুপিং দেখিনি, ১০ বছর আগেও দেখিনি, এখনো দেখি না। শেষ ছয় মাসে আমি দলে ছিলাম না, এই জিনিসটা (গ্রুপিং) যদি ছয় মাসের মধ্যে শুরু হয়, তা আমি জানি না। আমি যে গত তিন-চার দিন ধরে ড্রেসিংরুমে আছি, এর মাঝে কোনো কিছু দেখিনি। সবাই উপভোগ করছে। সবাই মিলে মজা করছি। বিপিএলে কী হয়েছে না হয়েছে এসব নিয়ে আলোচনা হয়েছে। সামনে কী হবে না হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে যখন দল ভালো করে না, তখনই এই জিনিসটা (গ্রুপিং) উঠে আসছে। একটা টিম যখন ভালো করছে, আগেও আমি এটা দেখি নাই, এখনো দেখি না। আমি যত দূর জানি, সব কিছু ঠিক আছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews