1. admin@thedailypadma.com : admin :
রংপুর ও রাজশাহী বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

রংপুর ও রাজশাহী বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস

  • Update Time : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩
  • ২৬২ Time View

রংপুর ও রাজশাহী বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় সারা দেশে তাপমাত্রা বাড়তে পারে। সেই সঙ্গে সাত জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড়বৃষ্টির পূর্বাভাসও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর ১টা পর্যন্ত খুলনা, বরিশাল, মাদারীপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া শুক্রবার (১০ মার্চ) সারা দেশের আবহাওয়ায় সামান্য পরিবর্তন হতে পারে। আর বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় বৃহস্পতিবার সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫ মিনিটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews