1. admin@thedailypadma.com : admin :
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রেললাইনে আগুন, রাজশাহীর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ আছে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন

বিক্ষুব্ধ শিক্ষার্থীদের রেললাইনে আগুন, রাজশাহীর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ আছে

  • Update Time : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ২৫৫ Time View

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এবার রেললাইনে আগুন দিয়ে বিক্ষোভ করছেন। এতে রাজশাহীর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ আছে।

রোববার রাত পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রেললাইনে আগুন দেন তারা। পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) অসিম কুমার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাবি শিক্ষার্থীদের দেয়া আগুনের কারণে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ আছে। প্রশাসনের পক্ষ থেকে অনুমতি পেলে ট্রেন যোগাযোগ আবারও চালু করা হবে।

অসিম কুমার আরও বলেন, এখন পর্যন্ত চারটি ট্রেন আটকা পড়েছে। কিছু ট্রেন ছেড়ে যেতে পারছে না। যাত্রীরা চাইলে ট্রেনের টিকিট ফেরত দিয়ে টাকা নিতে পারবেন।

এর আগে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দুপুর সাড়ে ১২টা থেকে কয়েক দফা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews