1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার

  • Update Time : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ১৯৫ Time View

বর্তমানে দেশে বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এমন তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বুধবার (২৯ মার্চ) আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত ‘শ্রমশক্তি জরিপ ২০২২’-এ এমন চিত্র উঠে এসেছে। এ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করে বিবিএস।

দেশে বেকার জনগোষ্ঠীর হার কমে তিন দশমিক ছয় শতাংশ হয়েছে, যা আগে ছিল চার দশমিক দুই শতাংশ। বেকারের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার। এর মধ্যে ১৬ লাখ ৯০ হাজার বেকার পুরুষ ও ৯ লাখ ৪০ হাজার বেকার নারী।

সপ্তাহে এক ঘণ্টা কাজ করার সুযোগও পান না এ বিশাল বেকার জনগোষ্ঠী। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) দেয়া মানদণ্ড অনুযায়ী বেকারত্বের এ হিসেব। আইএলও মনে করে, সপ্তাহে এক ঘণ্টা কাজ না করলে বেকার হিসেবে ধরা হয় ওই ব্যক্তিকে।

বিগত পাঁচ বছরে শ্রমবাজারের সূচকগুলো উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হয়েছে এমন তথ্যও উঠে এসেছে প্রতিবেদনে। ২০২২ সালের ফলাফলে পাওয়া যায়, বেকারত্বের হারের সূচক কমেছে। শ্রমশক্তিতে কর্মক্ষম জনগোষ্ঠীর অংশগ্রহণের হারে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। পাশাপাশি কর্মে নিয়োজিত বিশেষ করে শ্রমবাজারে নারীর অংশগ্রহণ বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews