1. admin@thedailypadma.com : admin :
হাতিরঝিল থেকে পানি নিয়ে বঙ্গবাজারের আগুন নেভানোর চেষ্টা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম

হাতিরঝিল থেকে পানি নিয়ে বঙ্গবাজারের আগুন নেভানোর চেষ্টা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার

  • Update Time : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩
  • ১৮৩ Time View

হাতিরঝিল থেকে পানি নিয়ে রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন নেভানোর চেষ্টা করছে বিমান বাহিনীর হেলিকপ্টার। সকাল ১০টার দিকে বিমান বাহিনীর একটি হেলিকপ্টারকে হাতিরঝিল থেকে পানি নিতে দেখা যায়।

সবশেষ খবর পাওয়া পর্যন্ত বঙ্গবাজারের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজে যোগ দিয়েছে। তবে পানির চাপ কম থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ভোগান্তিতে পড়ছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। তাদের কাজে সহযোগিতা করতে বিমান বাহিনীর হেলিকপ্টার দিয়ে হাতিরঝিল থেকে পানি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও মালামাল পুড়ে ব্যবসায়ীদের ব্যাপক লোকসান হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews