1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী শুক্রবার থেকে - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী শুক্রবার থেকে

  • Update Time : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩
  • ১৮৭ Time View
ঈদ যাত্রায় বাসের আগাম টিকিট বিক্রি শুরু হবে আগামী শুক্রবার থেকে। ১৬ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিট বিক্রি হবে। বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শুভঙ্কর ঘোষ এ তথ্য জানিয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে ২২ এপ্রিল (শনিবার) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদের সরকারি ছুটি শুরু হবে ২১ এপ্রিল (শুক্রবার) থেকে। আগামী ১৯ এপ্রিল (বুধবার) শবে কদরের সরকারি ছুটি। সেই হিসেবে ১৯ থেকে ২১ এপ্রিলের বাসের টিকিটের চাহিদা থাকবে সবচেয়ে বেশি।
শুভঙ্কর ঘোষ জানিয়েছেন, গাবতলী এলাকা থেকে চলা উত্তর ও দক্ষিণবঙ্গের বাসের আগাম টিকিট বিক্রি করা হবে। তবে অনলাইনে আগে থেকেই আগাম টিকিট বিক্রি হচ্ছে। তা অব্যহত থাকবে। কাউন্টার থেকেও বিক্রি করা হচ্ছে। ৭ এপ্রিল থেকে কাউন্টারে শুধু ঈদের আগের কয়েকদিনের বাসের টিকিট দেওয়া হবে।
গাবতলী এলাকা থেকে চলা বাসের টিকিট আগাম দেওয়া হলেও মহাখালী টার্মিনাল থেকে চলা বাসের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য নয়। এই টার্মিনাল থেকে বাস ছাড়ার আগে টিকিট বিক্রি করা হয়। সায়েদবাদ থেকে চলা চট্টগ্রাম, নোয়খালী, কুমিল্লা ও সিলেট এলাকার বাসের টিকিট অনলাইনে ও কাউন্টারে আগাম পাওয়া যায়। দিনক্ষণ নির্ধারণ করে আগাম টিকিট বিক্রি করা হয় না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews