1. admin@thedailypadma.com : admin :
বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা মন্ত্রণালয় - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রার সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা মন্ত্রণালয়

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩
  • ২৬৭ Time View
বাংলা নববর্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে আবশ্যিকভাবে মঙ্গল শোভাযাত্রার নিয়ে নানা মহলের সমালোচনার মুখে সিদ্ধান্ত থেকে সরে এলো শিক্ষা মন্ত্রণালয়। ‘শুভযাত্রা’ বাতিল করে নতুন কিছু কর্মসূচি দেওয়া হয়েছে। ‌
জানা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাংলা নববর্ষে মঙ্গল শোভাযাত্রা আব্যশিকভাবে করার যে নির্দেশনা দিয়েছিল তা বাতিল করেছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর। নতুন নির্দেশনায় সব স্কুল-কলেজে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে বাংলা নববর্ষ উদযাপন করবে।
জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু করতে হবে। অনুষ্ঠানে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত নতুন নির্দেশনা জারি করা হয়েছে।
এতে বলা হয়, নববর্ষ উদযাপন অনুষ্ঠান জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু করতে হবে। অনুষ্ঠানে পবিত্র রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্য রক্ষা করতে হবে।
সব শিক্ষাপ্রতিষ্ঠানে নিজস্ব ব্যবস্থাপনায় রমজানের পবিত্রতা রক্ষা করে ও ধর্মীয় অনুভূতি বজায় রেখে যথাযথ আড়ম্বরে বাংলা নববর্ষ উদযাপন করবে। সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে বাংলা নববর্ষ উদযাপনে এসব কর্মসূচির আয়োজন করতে বলেছে অধিদপ্তর।
এর আগে বিকেলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মঙ্গল শোভাযাত্রা বাতিল করি জাতীয় সংগীত ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে বাংলা নববর্ষ উদযাপনের নতুন নির্দেশনা দেন।
গত ১১ এপ্রিল অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে পয়লা বৈশাখে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে র‌্যালির আয়োজন ও মঙ্গল শোভাযাত্রাকে অপরিমেয় বিশ্ব সংস্কৃতির তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি গুরুত্ব সহকারে প্রচার নির্দেশ দিয়েছিল অধিদপ্তর। সে আদেশটি বৃহস্পতিবার বাতিল করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews