1. admin@thedailypadma.com : admin :
আগামী শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

আগামী শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

  • Update Time : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ২১৯ Time View

আগামী শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু শাখার সূর্যাস্তের সময় চাঁদের স্থানাংক সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাস ২৯ দিনে শেষ হতে পারে এবং শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা যেতে পারে । সেই হিসাবে আগামী ২২ এপ্রিল (শনিবার) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে।

আবহাওয়াবিদ সাঈদ আহমেদ চৌধুরীর স্বাক্ষর করা ওই প্রতিবেদনটিতে বলা হয়, আগামী ২১ এপ্রিল (২৯ রমজান) সূর্যাস্তের সময় অর্থাৎ সন্ধ্যা ৬টা ২৫ থেকে ৭টা পর্যন্ত সময়ে আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে। এ ছাড়া পরদিন অর্থাৎ ২২ এপ্রিল বা ৩০ রমজানের সূর্যাস্তের সময় চন্দ্রতিথির তৃতীয়ায় অবস্থান করবে চাঁদ। সেদিন বাংলাদেশের সকল স্থানেই চাঁদটিকে বড় দেখা যাবে।

এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, চাঁদের নির্দিষ্ট বয়সের ওপর নির্ভর করে বলা যায়, সেটি কোন দিন কোন আকৃতিতে থাকতে পারে। সে হিসেবে ২১ এপ্রিল চাঁদের বয়স ১.৩৪০৫ (১.৩) দিন হয়ে যাচ্ছে। সেদিন চাঁদের অলটিটিউড ১৬ ডিগ্রি থাকবে। সাধারণত ৭ ডিগ্রির বেশি হলে বা ৮ ডিগ্রি হলেই চাঁদ দেখা যায়। তাই ২১ এপ্রিল চাঁদ দেখা যাবে এটা নিশ্চিত। তবে আমাদের চোখে সেটা না-ও পড়তে পারে।

তবে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শনিবার (২২ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর হতে পারে। জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ভিত্তিতে এ অনুমানের কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)। এমন হলে এ বছর সৌদি আরব এবং বাংলাদেশে একই দিনে ঈদ উদযাপন হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews