1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নেমেছে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নেমেছে

  • Update Time : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৭৭ Time View
পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে মুসল্লিদের ঢল নেমেছে।
শনিবার (২২ এপ্রিল) সকাল ১০টায় ঐতিহাসিক এ ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
নামাজে ইমামতি করার কথা রয়েছে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দিন মাসউদের।
বড় ঈদগাহ, বড় জামাত। বেশি মুসল্লির সঙ্গে নামাজ আদায় করলে দোয়া কবুল হয়, এমন আকর্ষণে সকাল থেকেই শোলাকিয়ায় নামাজ আদায়ের জন্য কিশোরগঞ্জসহ ও দেশের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা অংশ নিচ্ছেন।
গাইবান্ধা থেকে জামাতে নামাজ আদায়ের জন্য শোলাকিয়ায় এসেছেন মাহবুবুর রহমান। তিনি জানান, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের নাম শুনে ঈদের নামাজ পড়তে এসেছি। বড় ঈদগাহে বেশি মুসল্লির সঙ্গে ঈদের নামাজ আদায় করব। নিশ্চয়ই আল্লাহ আমার দোয়া কবুল করবেন।
গাজীপুর থেকে ঈদ জামাতে নামাজ পড়তে এসেছেন হাজী আব্দুর রহমান। তার সঙ্গে এসেছেন আরও কয়েকজন মুসল্লি। তারা সবাই একসঙ্গে শোলাকিয়া ঈদগাহে ঈদের নামাজ শেষ করে বাড়ি ফিরে যাবেন।
হাজী আব্দুর রহমান ও তার সঙ্গে আসা মুসল্লিরা জানান, কয়েক লাখ মুসল্লির সঙ্গে আমরাও ঈদের নামাজ আদায় করব। আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। এ বিশ্বাসেই এখানে ঈদের নামাজ পড়তে এসেছি।
স্থানীয়দের মতে, ১৮২৮ সালে এই মাঠে ঈদের জামাতে সোয়া লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করেন। সেই থেকে এ মাঠের নাম হয় ‘সোয়া লাখিয়া’, এরপর ধীরে ধীরে সেই ‘সোয়া লাখিয়া’ পরিচিত হয়ে ওঠে শোলাকিয়া নামে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews