1. admin@thedailypadma.com : admin :
এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ৬৫ জন বহিষ্কার, অনুপস্থিত ১৮ হাজার - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে ৬৫ জন বহিষ্কার, অনুপস্থিত ১৮ হাজার

  • Update Time : বুধবার, ৩ মে, ২০২৩
  • ১৭৭ Time View

সারাদেশে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষার তৃতীয় দিন বুধবার অসদুপায় অবলম্বনের দায়ে ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে মোট ৬৫ জন বহিষ্কার হয়েছেন। এর মধ্যে ৬১ জন পরীক্ষার্থী, বাকি ৪ জন পরীক্ষক। এছাড়াও এদিন অনুপস্থিত ছিলেন ১৮ হাজার ১৮১ জন পরীক্ষার্থী। মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের তথ্য পাওয়া যায়নি।

বুধবার বিকেলে এসব তথ্য জানায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

কমিটি জানায়, তৃতীয় দিনে ৯টি সাধারণ বোর্ডের অধীনে আজ ইংরেজি ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত চলে পরীক্ষা।

এর আগে ৩০ এপ্রিল প্রথম দিনে অনুপস্থিত ছিল সাড়ে ৩১ হাজার, বহিষ্কার ছিল ২০ জন এবং দ্বিতীয় দিনে অনুপস্থিত ছিল ৩২ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী পাশাপাশি ৩৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা।

জানা গেছে, ৯টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডের ৪ হাজার ৮১২ জন, রাজশাহী বোর্ডের ১ হাজার ৭৯৩ জন, কুমিল্লা বোর্ডের ২ হাজার ৩০১ জন, যশোর বোর্ডের ১ হাজার ৯৮৬ জন, চট্টগ্রাম বোর্ডের ১ হাজার ৯২৫ জন, সিলেট বোর্ডের ১ হাজার ১১৪ জন, বরিশাল বোর্ডের ১ হাজার ১৮২ জন, দিনাজপুর বোর্ডের ২ হাজার ১০ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১৪ জন, চট্টগ্রাম বোর্ডে ৩ জন, রাজশাহী বোর্ডে ৬ জন, কুমিল্লা বোর্ডে ৬ জন, যশোর বোর্ডে ২ জন, বরিশাল বোর্ডে ৯ জন, দিনাজপুর বোর্ডে ৫ জন, সিলেট বোর্ডে ১ জন এবং ময়মনসিংহ বোর্ডের ১৫ জন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছেন।

এদিকে সিলেট বোর্ডের কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা চারজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।

এ বছর সব শিক্ষা বোর্ডের অধীনে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী। এ বছর মোট শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ হাজার ৭৯৮টি। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে কেন্দ্র ২ হাজার ২৪৪টি, শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ হাজার ৭৮৬টি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews