1. admin@thedailypadma.com : admin :
দেশের ইতিহাসে আইসের সবচেয়ে বড় চালান জব্দ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

দেশের ইতিহাসে আইসের সবচেয়ে বড় চালান জব্দ

  • Update Time : রবিবার, ৭ মে, ২০২৩
  • ১৮৮ Time View

কক্সবাজারের উখিয়ায় ভয়ংকর মাদক ক্রিস্টাল মেথের (আইস) বড় চালান জব্দ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জব্দ করা আইসের ওজন ২৪ কেজি। এর আনুমানিক মূল্য ১২০ কোটি টাকা, যা এ যাবতকালে জব্দ করা আইসের সর্ববৃহৎ চালান বলে জানায় র‍্যাব।

শনিবার (৬ মে) রাতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকা থেকে দেশের ইতিহাসে সর্ববৃহৎ আইসের চালান জব্দ করে র‍্যাব।

র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে আইসের একটি বড় চালান আসছে-এমন খবরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কক্সবাজারের উখিয়ার পালংখালি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে দেশের ইতিহাসে সবচেয়ে বড় চালান ২৪ কেজি আইস জব্দ করা হয়।

এর আগে গত ২৬ এপ্রিল কক্সবাজারের পালংখালী সীমান্ত থেকে ২১ কেজি ৯০ গ্রাম আইসের চালানসহ তিন মাদক কারবারিকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়া ২০২২ সালের ২২ মার্চ আইসের সবচেয়ে বড় চালান জব্দ করেছিল র‍্যাব। তখন মুন্সিগঞ্জ জেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২ কেজি আইসের একটি চালান জব্দ করে র‍্যাব। যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা। সেসময় বিপুল পরিমাণ অন্যান্য মাদক, বিদেশি আগ্নেয়াস্ত্র ও আইস চালানের সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews