1. admin@thedailypadma.com : admin :
বান্দরবানে গোলাগুলির ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া গেছে - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

বান্দরবানে গোলাগুলির ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া গেছে

  • Update Time : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১৯১ Time View
বান্দরবানের রোয়াংছড়ির পাইক্ষ্যং পাড়ায় দুটি সশস্ত্র গ্রপের মধ্যে গোলাগুলির ঘটনায় নিহতদের নাম পরিচয় পাওয়া গেছে।
সোমবার (০৮ মে) দুপুরে মরদেহগুলো উদ্ধার করা হয়।
বান্দরবানের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহগুলো বান্দরবান সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে। নিহতরা ক্ষুদ্র নৃগোষ্টির বম সম্প্রদায়ের।
তিনি বলেন, নিহত তিনজন রোয়াংছড়ি উপজেলার রনিন পাড়ার বাসিন্দা। তারা হলেন- লিয়ান থন বমের পুত্র লাল লিয়ান বম (৩২), নন দাও বমের পুত্র সিমলিয়ান থাং বম (৩০) এবং দৌখার বমের পুত্র নেমথাং বম (৪৩)।
পুলিশ সুপার আরও বলেন, এ ঘটনায় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে কারা জড়িত এবং কেন এমন ঘটনা ঘটলো তা উদঘাটনে পুলিশ তৎপর রয়েছে।
প্রসঙ্গত, গত ৭ এপ্রিল শুক্রবার দুপুরে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলা সদর ইউনিয়নের খামতাং পাড়া এলাকায় দুটি সশস্ত্র গ্রপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে এবং পরে নিহত আট জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews