1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সেন্ট মার্টিনে মোখা: দুপুর ১২টায় জোয়ার এলে পরিস্থিতি খারাপ হবে বলে মনে করছেন স্থানীয়রা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৮২ যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে বিরল ব্যক্তিগত অভ্যর্থনা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ডোনাল্ড ট্রাম্প ও খলিলুর রহমানের মতবিনিময় সংঘাতের সমাধান না হলে তিনি ইরানকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিতে পারেন: ট্রাম্প পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ, সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান

সেন্ট মার্টিনে মোখা: দুপুর ১২টায় জোয়ার এলে পরিস্থিতি খারাপ হবে বলে মনে করছেন স্থানীয়রা

  • Update Time : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ২৩৩ Time View
কক্সবাজার ও মিয়ানমারের উপকূলীয় এলাকা অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোখা। রবিবার (১৪ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া ১৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বাতাসের গতিবেগ বাড়তে শুরু করেছে। সাগর উত্তাল, তবে ভাটা চলায় সেন্ট মার্টিনে এখনো তাণ্ডব দেখাতে পারছে না মোখা। দুপুর ১২টায় জোয়ার এলে পরিস্থিতি খারাপ হবে বলে মনে করছেন স্থানীয়রা। বেশির ভাগ স্থানীয়রাই দ্বীপে রয়ে গেছেন বলে জানা গেছে। তারা সবাই সাইক্লোন শেল্টারে অবস্থান নিয়েছেন।

সেন্ট মার্টিনের স্থানীয় বাসিন্দা ও মার্টিন টিউলিপ রিসোর্টের মালিক মো. জোবায়ের রহমান জানান, সাগর উত্তাল রয়েছে। তবে ভাটা চলায় পানি উঠে আসছে না। বাতাসের গতিবেগ মোটামুটি ভালোই বোঝা যাচ্ছে। খুব বেশি মানুষ দ্বীপ ছেড়ে যাননি। নারী, শিশু ও প্রবীণদের দ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিরা দ্বীপেই রয়ে গেছেন। গতকাল সাইক্লোন শেল্টারে অবস্থানকারীদের স্থানীয় চেয়ারম্যান রান্না করে খাইয়েছেন। আজ এখনো পরিস্থিতি খারাপ না হওয়ায় সবাই তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে খাবার রান্না করে নিয়ে আসছেন। জোয়ার এলে পরিস্থিতি খারাপ হবে।

এর আগে  দ্বীপে বিভিন্ন পেশায় নিয়োজিত বহিরাগত লোকজনসহ তিন শতাধিক স্থানীয় বাসিন্দা গতকাল শুক্রবার সকালেই কাঠের ট্রলারে করে দ্বীপ ছাড়েন। এ ছাড়া টেকনাফে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর সেন্ট মার্টিনে মুষলধারে বৃষ্টি হচ্ছে। রবিবার ভোর থেকে সেন্ট মার্টিনের দ্বীপে বাতাসের গতিবেগ বেড়েছে। সঙ্গে পানির উচ্চতাও বৃদ্ধি পায়। বৃষ্টি ও বাতাস হচ্ছে সামান্য। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews