1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বাবা-পুত্রকে মারপিট করে ভাইরাল নারী রুমাকে আটক করেছে পুলিশ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

ফরিদপুরে বাবা-পুত্রকে মারপিট করে ভাইরাল নারী রুমাকে আটক করেছে পুলিশ

  • Update Time : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ১৯১ Time View

ফরিদপুরের মধুখালী উপজেলার আড়–য়াকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে আটকে বাবা ইয়ামিন মৃধা ও তার কিশোর পুত্র রাজন মৃধাকে বেধড়ক মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় ওই ভিডিওতে বিশেষ ভুমিকায় থাকা রুমাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার  আব্দুল্লাহ বিন কালাম জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় রুমাকে মাঝকান্দি এলাকা থেকে মঙ্গলবার সন্ধায় গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, দুই মাস ধরে রুমায় বিভিন্ন জেলায় জেলায় ঘুরে মঙ্গলবার সন্ধায় মাঝকান্দি এলাকায় আসলে তাৎক্ষনিক তাকে গ্রেফতার করে পুলিশ। ভিডিওতে মারপিটে অংশ নিতে দেখতে পাওয়া ১০ জনের মধ্যে রুমাসহ নয় জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান পুলিশ।উল্লেখ্য, গত ১১ মার্চ পিতা-পুত্রকে আড়–য়াকান্দি স্কুরের একটি কক্ষে আটকে বেধড়ক মারপিট করে রুমা ও তার ভাই কুতুবুদ্দিনসহ অন্তত ১০জন।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এদিকে ফরিদপুর-বরিশাল মহসড়কের ফরিদপুরের তালমা মোড় এলাকা থেকে গত ০৮ মে রড বোঝাই ট্রাক ছিনতাইয়ের ঘটনায় মো. বাবু মিয়া নামের ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার ও লুন্ঠিক ট্রাকটি উদ্ধার করা হয়। উভয় আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews