1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মুম্বাইয়ের আশা ভেঙে টানা দ্বিতীয়বার ফাইনালে গুজরাট - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

মুম্বাইয়ের আশা ভেঙে টানা দ্বিতীয়বার ফাইনালে গুজরাট

  • Update Time : শনিবার, ২৭ মে, ২০২৩
  • ২০১ Time View

প্রথমে ব্যাট করে কাজটা আগেই সেরে রেখেছিল গুজরাট টাইটান্স। তবুও প্রতিপক্ষের নাম যখন মুম্বাই ইন্ডিয়ান্স, তখন শেষ পর্যন্ত অপেক্ষা না করে তো উপায় নেই। তবে মুম্বাইয়ের আশা ভেঙে টানা দ্বিতীয়বার ফাইনালে গুজরাট।

শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মা। পাওয়ার প্লের ৬ ওভারে বিনা উইকেটে পঞ্চাশ রান সংগ্রহ করে স্বাগতিকরা। পরে যদিও ঋদ্ধিমান সাহা ১৬ বলে ১৮ রানের বেশি এগোতে পারেননি।

এরপর সাই সুদর্শনকে নিয়ে মুম্বাই বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান শুভমান গিল। দ্বিতীয় উইকেটে তারা দুজনে ৬৪ বলে ১৩৮ রানের জুটি গড়েন। এবারের আইপিএলে তৃতীয় সেঞ্চুরি তুলে ১৭তম ওভারের শেষ বলে দলীয় ১৯২ রানের মাথায় আউট হন গিল। বিদায়ের আগে এই ওপেনার ৬০ বলে ৭ চার আর ১০ ছক্কার ১২৯ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেন।

এরপর ৩১ বলে ৪৩ করে রিটায়ার্ড আউটে সাজঘরে ফেরেন সুদর্শন। অধিনায়ক হার্দিক পান্ডিয়া ১৩ বলে দুটি করে চার-ছক্কায় ২৮ ও রশিদ খান ৫ রানের অপরাজিত ইনিংস খেললে ৩ উইকেটে ২৩৩ রানের পাহাড় গড়ে গুজরাট। ফলে ফাইনালে ওঠার লড়াইয়ে প্রায় অসম্ভব এক লক্ষ্য পায় মুম্বাই।

বোলিংয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আকাশ মাধওয়াল ও পিযুশ চাওলা প্রত্যেকে ১টি করে উইকেট শিকার করেন।

এরপর ২৩৪ রান তাড়ায় অধিনায়ক রোহিতের সঙ্গে আজ ব্যাটিংয়ে নামতে পারেননি ঈশান কিষাণ। তার বদলি হয়ে ওপেন করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই মাত্র ৪ রান করে বিদায় নেন নেহাল ওয়াদহেরা। এরপর তৃতীয় ওভারে মোহাম্মদ শামির দ্বিতীয় শিকারে পরিণত হন রোহিত। জস লিটলের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ৮ রান করেন মুম্বাই অধিনায়ক৷

জোড়া উইকেট হারানোর পর তিলক ভার্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে চাপ সামলে দলকে টেনে নিয়ে যান। এর মধ্য তিলক বেশ আক্রমণাত্মক হয়ে ব্যাটিং করতে থাকেন। তবে পাওয়ার প্লের শেষ বলে দলীয় ৭২ রানের মাথায় বিদায় নেন এই তরুণ ব্যাটার। বিদায়ের আগে ১৪ বলে ৪৩ রানের বিস্ফোরক এক ইনিংস খেলেন বাহাতি এই বাটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews