1. admin@thedailypadma.com : admin :
বরিশালের মেয়র আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

বরিশালের মেয়র আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ

  • Update Time : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ২৩৫ Time View

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সন্ধ্যায় ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা তাকে বিজয়ী ঘোষণা করেন।

নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহর প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির মো. ইকবাল হোসেন, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম।

নির্বাচনে তিনি ৮৭ হাজার ৭৫২ ভোট পেয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৩৪ হাজার ৩৪৫ ভোট।

এছাড়াও তিনজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন হরিণ প্রতীকে মো. আলী হোসেন হাওলাদার, হাতি প্রতীকে মো. আসাদুজ্জামান এবং টেবিল ঘড়ি নিয়ে মো. কামরুল আহসান।

বরিশাল সিটির ৩০টি ওয়ার্ডে মোট ভোটার ছিলেন দুই লাখ ৭৬ হাজার ২৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৩৭ হাজার ৪৮৯ জন এবং নারী ভোটার এক লাখ ৩৮ হাজার ৮০৯ জন।

বরিশাল পৌরসভা সিটি করপোরেশনে উন্নীত হয় ২০০২ সালে। এর বর্তমান আয়তন ৫৮ বর্গকিলোমিটার। আগের তিনটি সিটি নির্বাচনে ২ বার আওয়ামী লীগ ও একবার বিএনপির মেয়র প্রার্থীরা বিজয়ী হয়েছিলেন এই সিটিতে।

এরমধ্যে ২০০৮ সালে নির্বাচিত হন আওয়ামী লীগের শওকত হোসেন হিরণ, ২০১৩ সালে বিএনপির আহসান হাবিব কামাল ২০১৩ এবং সবশেষ ২০১৮ সালে আওয়ামী লীগের সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews