1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন

৩৩৩ জন হাজিকে নিয়ে সৌদি আরব থেকে ঢাকায় পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট

  • Update Time : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ১৭৬ Time View

৩৩৩ জন হাজিকে নিয়ে সৌদি আরব থেকে রোববার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইনাস এয়ারলাইন্সের একটি ফিরতি হজ ফ্লাইট অবতরণ করেছে।

এ সময় বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান।

উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ফিরতি হজ ফ্লাইট সোমবার ভোর ৬টা ৫ মিনিটে ৪১৯ জন হাজিকে নিয়ে দেশে ফেরার কথা রয়েছে।

ধর্ম মন্ত্রণালয় তথ্য বলছে, চলতি বছর ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ করতে সৌদি আরবে গেছেন। ৩২৫টি ফ্লাইটে তাদের বহন করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনস ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews