1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের সেটে দুর্ঘটনার শিকার

  • Update Time : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১৯৫ Time View

বলিউড বাদশাহ শাহরুখ খান লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন । দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রে অস্ত্রোপচার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এক প্রতিবেদনে এ তথ্য জানিছেন ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস।

অভিনেতাকে তার নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে শাহরুখ খান ভারতে ফিরে এসেছেন এবং বাড়িতে সুস্থ হচ্ছেন।

একটি সূত্র জানিয়েছে, এসআরকে লস অ্যাঞ্জেলেসে একটি প্রোজেক্টের জন্য শুটিং করছিলেন এবং তিনি সেই সময় নাকে চোট পান। তার রক্তক্ষরণ শুরু হয় এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তার টিমকে চিকিৎসকরা জানিয়েছিলেন যে উদ্বেগের কিছু নেই তবে রক্তপাত বন্ধ করার জন্য একটি ছোট অস্ত্রোপচার করতে হবে। অপারেশনের পর শাহরুখ খানকে নাকে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গিয়েছে। এখন তিনি দেশে ফিরে এসেছেন এবং অনেকটাই সুস্থ আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews