1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
তিস্তা নদীর পানি ব্যারাজ পয়েন্টে ফের বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

তিস্তা নদীর পানি ব্যারাজ পয়েন্টে ফের বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে

  • Update Time : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৬৬ Time View

ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি ব্যারাজ পয়েন্টে ফের বিপৎসীমার ওপরে দিয়ে প্রবাহিত হচ্ছে। ইতোমধ্যে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণের চেষ্টা চালায় কর্তৃপক্ষ। এর ফলে ভাটি এলাকার নিম্নাঞ্চলে ধীরে ধীরে পানি ঢুকছে।

শনিবার (৮ জুলাই) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।

বর্ষা মৌসুমে জুন মাসের শুরু থেকে তিস্তার পানি বাড়া-কমার মধ্যে আছে। প্রথম দফা স্বল্প মাত্রার বন্যার পর পানির গতি অনেকটা স্বাভাবিক থাকলেও গত বুধবার ভোর থেকে বাড়তে শুরু করে বিপৎসীমা অতিক্রম করে তবে বিকেল হতেই না নেমে যায়।

আজ শনিবার শেষ রাত থেকে আবারও বাড়তে শুরু করে পানি। এতে ডালিয়া পয়েন্টে বিপৎসীমা পেরিয়ে যায় পানি প্রবাহ। ফলে জেলার পাঁচ উপজেলার তিস্তার চরাঞ্চলে ও তীরবর্তী নিম্নাঞ্চলে ধীরে ধীরে পানি প্রবেশ করতে শুরু করেছে।

ইতোমধ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছেন এলাকার লোকজন। তবে আগাম সতর্কবার্তা না থাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এলাকাবাসীর।

ইতোমধ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছেন এলাকার লোকজন। তবে আগাম সতর্কবার্তা না থাকায় মিশ্র প্রতিক্রিয়া রয়েছে এলাকাবাসীর।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, পানি উজানের ঢলে বেড়ে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে বন্যা দেখা দিতে পারে। জরুরি প্রয়োজনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলা করায় প্রস্তুতি নেয়া রয়েছে। আমরা সকল পরিস্থিতির খোঁজখবর রাখছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews