1. admin@thedailypadma.com : admin :
ঈদুল আজহার ছুটি কাটিয়ে আজ খুলেছে শিক্ষা স্তরের সব প্রতিষ্ঠান - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঈদের ছুটি শেষে সোমবার খুলছে অফিস-আদালত আজকের নামাজের সময়সূচি: ৩১ মে ২০২৬ ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু

ঈদুল আজহার ছুটি কাটিয়ে আজ খুলেছে শিক্ষা স্তরের সব প্রতিষ্ঠান

  • Update Time : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১৮৩ Time View
পাঠশালা স্কুল, ফরিদপুর

ঈদুল আজহার ছুটি কাটিয়ে আজ খুলেছে শিক্ষা স্তরের সব প্রতিষ্ঠান। এদিকে সারাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। এ পরিস্থিতিতে ডেঙ্গু রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাসহ পাঁচ দফা নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষকরা জানান, রাজধানীসহ সারা দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ডেঙ্গু আক্রান্ত হয়ে এরই মধ্যে ভিকারুননিসা নূন স্কুলের এক ছাত্রী মারা গেছে। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থতা নিয়ে অভিভাবকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়গুলো নিয়ে তারা সচেতন আছেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ জানান, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচ দফা নির্দেশনা মানতে বলা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে হঠাৎ মনিটরিং করা হবে। কোথাও অপরিষ্কার পাওয়া গেলে তাৎক্ষণিক প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

স্কুল-কলেজে মানতে হবে যেসব নির্দেশনা

গত বৃহস্পতিবার প্রশাসন শাখার উপ-পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস স্বাক্ষরিত আদেশে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে পাঁচ দফা নির্দেশনা দেয়া হয়। সেগুলো হলো–

  • খেলার মাঠ ও ভবন নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে
  • মাঠ বা ভবনে জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলতে হবে
  • শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সৌন্দর্য বর্ধনের জন্য যেসব ফুলের টব রাখা হয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে
  • এডিস মশার প্রজননস্থলে যাতে পানি জমতে না পারে তা নিশ্চিত করতে হবে
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শিক্ষকরা ডেঙ্গু প্রতিরোধের উপায় নিয়ে প্রত্যহ শিক্ষার্থীদের জানাতে হবে

আদেশে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। বহু মানুষ এতে আক্রান্ত হয়েছেন ও হচ্ছেন। শিক্ষাপ্রতিষ্ঠানের খেলার মাঠ ও ভবনগুলোর মাঝে পানি জমে থাকে এমন জায়গা, ফুলের টবে জমে থাকা পানি এডিস মশার উপযুক্ত প্রজনন কেন্দ্র। তাই ডেঙ্গুর বিস্তার রোধে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ছুটির পর খোলার পর এসব ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেয়া হলো।

আদেশটি সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও মাঠপর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে শিক্ষা অধিদপ্তর। নির্দেশনাগুলো মেনে চলার অনুরোধ জানিয়েছে মাউশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews