1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ইমার্জিং এশিয়া কাপের টানা দ্বিতীয় শিরোপা জিতল পাকিস্তান - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

ইমার্জিং এশিয়া কাপের টানা দ্বিতীয় শিরোপা জিতল পাকিস্তান

  • Update Time : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ১৮৪ Time View

ইমার্জিং এশিয়া কাপের টানা দ্বিতীয় শিরোপা জিতল পাকিস্তান। টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল তারা। ভারত ‘এ’ দলের বিপক্ষে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১২৮ রানের জয়ে ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় শিরোপা জিতল পাকিস্তান।

রোববার সায়েম আইয়ুব-শাহিবজাদা ফারহানের জোড়া ফিফটির পর তৈয়ব তাহিরের বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৫৩ রানের পাহাড় গড়ে পাকিস্তান। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ২২৪ রানেই গুটিয়ে যায় ভারত।

টুর্নামেন্টের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল তারা। এর আগে ২০১৩ সালে ইমার্জিং এশিয়া কাপের প্রথম টুর্নামেন্টেই পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। ১০ বছরের পুরোনো প্রতিশোধ নিলো পাকিস্তান ‘এ’ দল।

প্রথমে ব্যাট করে ৩৫২ রানের পাহাড় গড়ে পাকিস্তান। সর্বোচ্চ ১০৮ রান করেন তাহির। ভারতীয় বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন হাঙ্গারগেকার ও রিয়ান পরাগ।

পাকিস্তানের দেয়া ৩৫৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার ব্যাটে ভালো শুরু পায় ভারত। সাই সুদর্শন ও অভিষেক শর্মা মিলে গড়েন ৬১ রানের জুটি। ইনিংসের নবম ওভারে ২৯ রান করে সুদর্শন ফিরলে ভাঙে উধ্বোধনী জুটি। তিনে নামা নিকিন জোস দ্রুত ফেরেন। দলীয় ১৩২ রানে ফেরার আগে ইনিংস সর্বোচ্চ ৬১ রান করেন অভিষেক। তার ৫১ বলের ইনিংসে ছিল ৫ চার ও ১ ছক্কা। সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে হাফসেঞ্চুরি করা ইয়াশ ধুল এদিন ফেরেন ৩৯ রানে।

এরপর ভারতের আর কেউই উইকেটে থিতু হতে পারেননি। শেষ পর্যন্ত ৪৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২২৪ রানে গুটিয়ে যায় ভারত।

এর আগে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সায়েম আইয়ুব-শাহিবজাদা ফারহানের ঝড়ো ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পায় পাকিস্তান। দুজনে মিলে গড়েন ১২১ রানের জুটি। ৫১ বলে ৭ চার ও ২ ছক্কায় ৫৯ রান করে সায়েম ফিরলে ভাঙে জুটি। ২৫ রানের ব্যবধানে ফেরেন আরেক ওপেনার ফারহান। তার ব্যাট থেকে আসে ৬২ বলে সমান ৪টি করে চার-ছক্কায় ৬৫ রানের ইনিংস।

এরপর অন্যপ্রান্তে নিয়মিত উইকেট হারালেও অন্যপ্রান্তে তাণ্ডব চালান তাহির। দলীয় ৩১৩ রানে ফেরার আগে তার ব্যাট থেকে আসে মাত্র ৭১ বলে ১২ চার ও চার ছক্কায় ১০৮ রানের ইনিংস। শেষদিকে মেহরান মুমতাজের ৩৫ রানের ইনিংসে ৩৫৩ রানে থামে পাকিস্তানের ইনিংস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews