1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আলোচনা ও সংগীতানুষ্টান - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো

ফরিদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আলোচনা ও সংগীতানুষ্টান

  • Update Time : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২২৪ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : বাংলা সাহিত্যের অনন্য ব্যক্তিত্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা,কবিতা পাঠ ও সংগীতানুষ্টানের আয়োজন করা হয়।

রোববার(৬আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের মুজিব সড়কস্থ দৈনিক ফতেহাবাদ কার্যালয়ে রবীন্দ্রনাথ স্মরণে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক এম এ সামাদ।

ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে সভায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্মের বিশাল ভান্ডারের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক,লেখক ও প্রাবান্ধিক মফিজ ইমাম মিলন,মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম, অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, অধ্যাপক জাকিয়া সুলতানা ও অধ্যাপক লিয়াকত হোসেন হিমু।

বক্তরা বলেন, শুধু বাঙালিই নন, সব যুগের সব ভাষার বরণীয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিত্ব ও সৃষ্টির সৌন্দর্যে বিশ্বসাহিত্যে স্থায়ী আসন গড়ে নিয়েছেন তিনি। তাঁর লেখার মধ্য দিয়ে পরিপুষ্ট হয়েছে বাংলা সাহিত্যের সব অঙ্গন।

অনুষ্টানে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন ফারাহ দিবা আহমেদ, মো:আলাউদ্দিন,শরীফ মাহমুদ সোহান, শ্যামলী আক্তার ও মো:রুপম হোসেন ।কবিতা আবৃত্তি করেন কবি আলীম আল রাজী আজাদ, কবি নীলুফার ইয়াসমিন রুবী,কবি প্রকৌশলী জাহিদ হাসান,কবি আব্দুর রাজ্জাক রাজা।

মৃণাল সেণ চলচ্চিত্র চর্চা কেন্দ্রের সাধারন সম্পাদক মৃর্ধা রেজাউল করীম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews