1. admin@thedailypadma.com : admin :
গত ২৪ ঘন্টায় ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ জন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

গত ২৪ ঘন্টায় ফরিদপুরে ডেঙ্গুতে নারীর মৃত্যু, নতুন ভর্তি ১৬৮ জন

  • Update Time : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৬০ Time View

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত চিকিৎসাধীন এক নারীর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ১৬৮ জন রোগী।

নিহত নারীর নাম সেলিনা বেগম (৪৫)। বাড়ী ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার চুমুরদি গ্রামে। তিনি ওই গ্রামের আবেদ আলীর স্ত্রী।

শুক্রবার সকালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক। তিনি জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সেলিনা বেগম নামের নারী হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালটিতে ১৮২ জন রোগী চিকিৎসাধীন রয়েছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো: ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৬৮ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৯২ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮২ জন।
তিনি আরও জানান, হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত মারা গেছেন ১০ জন। রাজবাড়ী জেলার চার জন, ফরিদপুরের চার জন, মাগুরা জেলার এক জন ও মাদারীপুরের এক জন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৪৫০ জন। এর মধ্যে ২ হাজার ৪৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews