1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
অস্ট্রেলিয়াকে ২০৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

অস্ট্রেলিয়াকে ২০৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা

  • Update Time : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ১৬৫ Time View

বিশ্বকাপে প্রথম জয়ের আশায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কা। এরপরেই শুরু হয় ছন্দ পতনের। অস্ট্রেলিয়াকে ২০৯ রানের টার্গেট দিয়েছে শ্রীলঙ্কা।

সোমবার লখণৌয়ের ভারতরত্ন শ্রী অটল বিহারি বাজপায়ী স্টেডিয়ামে টসে জিতে ৪ ব্যাট করতে নেমে শুরু থেকেই দাপট ধরে রেখে ব্যাট চালাতে থাকেন পাথুম নিশাঙ্কা ও কুশাল পেরেরা।

অজি বোলারদের রকচক্ষু উপেক্ষা করেই সাবলীল ভঙ্গীতে খেলতে থাকেন দুজন। আর তাতেই পাওয়ার প্লের ১০ ওভারেই দলীয় অর্ধশতক রান পূর্ণ হয় লঙ্কানদের। এরপর রানের চাকার গতি কিছুটা বাড়িয়ে দেন দুজন। ফলে শতরানের কোঠা পূরণ তারা করে ফেলেন ইনিংসের ১৮তম ওভারেই।

দায়িত্বশীল ব্যাটিংয়ের মাধ্যমে দলকে তারা টেনে নিয়ে যেতে থাকেন চ্যালেঞ্জিং সংগ্রহের দিকে। কিন্তু দলীয় ১২৫ রানে পাথুম নিশাঙ্কার বিদায়ের পর কিছু সময় পেরেরার ব্যাটে লড়াই চালিয়ে যায়। কিন্তু ৭৮ রানে পেরেরার বিদায়ের পর লঙ্কান শিবিরে শুরু হয় আসা যাওয়ার মিছিল।

সেই মিছিলে একে একে শামিল হন কুশাল মেন্ডিস, সাদিরা সামারাউইক্রিমা, চারিথ আশালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, দিমুথ ওয়েল্লালেগা, চামিকা কারুনারত্নে, মাহেশ থিকসানা ও লাহিরু কুমারা।

এরপর দ্রুতই আরও দুই উইকেট হারিয়ে ৪৩ ওভার ৩ বলে ২০৯ রানে অলআউট হয় লঙ্কানরা। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জ্যাম্পা নেন ৪টি উইকেট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews