1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পদ্মা সেতু দিয়ে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

পদ্মা সেতু দিয়ে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের সময়সূচি

  • Update Time : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ Time View

আগামী ১ নভেম্বর ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল করবে। অন্যদিকে পরদিন ২ নভেম্বর ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী বেনাপোল এক্সপ্রেস রুট পরিবর্তন করে পদ্মা সেতু হয়ে চলাচল করবে।

এর আগে সুন্দরবন ও  বেনাপোল এক্সপ্রেস দুটি ট্রেনই ঢাকা থেকে যমুনা বঙ্গবন্ধু সেতু হয়ে চলাচল করতো।

বুধবার (১৮ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালক (টিটি) শওকত জামিল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,  বঙ্গবন্ধু সেতু দিয়ে খুলনা-ঢাকা-খুলনা রুটে চলাচলকারী ৭২৫/৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের রুট ১ নভেম্বর থেকে পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে ট্রেন পরিচালনা ও বেনাপোল-ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী ৭৯৫/৭৯৬ নম্বর বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট ২ নভেম্বর থেকে পরিবর্তন করে পদ্মা সেতু দিয়ে ট্রেন পরিচালনার প্রস্তাব দুটি অনুমোদন করা হলো।

ফরিদপুর থেকে ঢাকা ট্রেণের সময়সূচি: ফরিদপুর স্টেশন: সুন্দরবন এক্সপ্রেস: রাত: ৩ টা বেনাপোল এক্সপ্রেস: সন্ধা ৬ টা ৪৫ ভাংগা জংশন: সুন্দরবন এক্সপ্রেস: রাত ৩ টা ৪৫ বেনাপোল এক্সপ্রেস: রাত ৭ টা ২৮ ঢাকা থেকে ছেড়ে আসার সময়সূচি: সুন্দরবন এক্সপ্রেস: সকাল ৮ টা ১৫ বেনাপোল এক্সপ্রেস: রাত ১১ টা ৪৫

এ বিষয়ে বিধি মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে সুন্দরবন এক্সপ্রেস দৌলতপুর, নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ জং, কুষ্টিয়া কোর্ট, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙা জংশন স্টেশনের মাঝে যাত্রা বিরতি করবে।

অন্যদিকে ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে সুন্দরবন এক্সপ্রেস ভাঙ্গা, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া কোর্ট, পোড়াদহ জং, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, দর্শনা, কোটচাঁদপুর, মোবারকগঞ্জ, যশোর, নোয়াপাড়া ও দৌলতপুর স্টেশনের মাঝে যাত্রা বিরতি করবে।

পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত নতুন রেলপথ ১০ অক্টোবর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আওতায় ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে যশোর পর্যন্ত দীর্ঘ ১৬৯ কিলোমিটার রেললাইন নির্মিত হচ্ছে। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ধাপে ঢাকা-মাওয়া ৪০ কিলোমিটার ও  মাওয়া-ভাঙ্গা ৪২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করা হবে। এদিকে প্রকল্পের তৃতীয় অংশ ভাঙ্গা-যশোর ৮৭ কিলোমিটার রেললাইন নির্মাণ কাজ ২০২৪ সালের জুনে শেষ হবে। এ অংশের কাজের অগ্রগতি হয়েছে ৭৮ ভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews