1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

কিশোরগঞ্জে পুলিশের গুলিতে নিহত ২, পুলিশসহ আহত অন্তত ২০

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৯ Time View

বিএনপি-জামায়াতের ডাকা টানা ৩ দিনের অবরোধ শুরুর প্রথম দিন কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের গুলিতে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ১০ পুলিশ সহ ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে কুলিয়ারচর থানা ছয়সুতি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম ঘটনাস্থল থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ছয়সুতি ইউনিয়নের কাওসারের ছেলে ছাত্রদল নেতা শেফায়েত উল্লাহ (২০) ও একই ইউনিয়নের কৃষক দল সভাপতি বিল্লাল মিয়া (৩০)।

স্থানীয় সুত্রে জানা যায়, বিএনপি জামাতের ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচি পালনের জন্য সকাল নয়টার দিকে কুলিয়ারচর ছয়সূতি এলাকায় ভৈরব – আঞ্চলিক সড়কের অবস্থান নেয়। পরে পুলিশের বাঁধা উপেক্ষা করে সড়কে মিছিল করেন তখন পুলিশ বাঁধা দিলে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনায় গুলিবৃদ্ধ হয়ে বিএনপির দুই সমর্থক নিহত হয়েছে। এই ঘটনার পর এলাকায় পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, বিএনপির সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় পুলিশকে মারতে আসলে পুলিশ আত্মরক্ষায় গুলি ছুড়লে এসময় দুই জন নিহত হওয়ার ঘটনা শুনেছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews