1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৭ Time View

২০৩৪ বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। ওই বিশ্বকাপ আয়োজনের দাবিদার ছিল দুটি দেশ। সৌদি আরব এবং অস্ট্রেলিয়া। কিন্তু ফিফা নির্ধারিত আবেদন চূড়ান্তভাবে জমা দেয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয়।

যার ফলে, এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের আবেদনকারী দেশ সৌদি আরব। প্রতিদ্বন্দ্বী না থাকায় ১১ বছর পরের বিশ্বকাপটি মধ্যপ্রাচ্যের এই আরব দেশেই অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ফুটবল অস্ট্রেলিয়ার (এফএ) প্রধান জেমস জনসন জানায়, তারা ২০২৬ নারী এশিয়ান কাপ এবং ২০২৯ ক্লাব বিশ্বকাপের বিডগুলিতে নাম দেবে৷ তাই ২০৩৪ বিশ্বকাপ নিয়ে আগ্রহী নয়।

আগামী বিশ্বকাপ (২০২৬) অনুষ্ঠিত হবে তিনটি দেশে- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। পরের বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। তবে, উরুগুয়ে-প্যারাগুয়ে এবং আর্জেন্টিনাতেও কিছু ম্যাচ অনুষ্ঠিত হবে।

২০১৮ সাল থেকেই বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করে আসছে সৌদি আরব। ফুটবল, ফর্মুলা ওয়ান, গলফ এবং বক্সিংয়ে নানা আসর আয়োজন করছে তারা। একই সঙ্গে দেশটি ঘরোয়া ফুটবল উন্নয়নে ব্যাপক নজর দিয়েছে। যে কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ভিত কাঁপিয়ে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করে রোনালদো, নেইমার, বেনজেমা, মানে’দের মত ফুটবলারকে উড়িয়ে এনেছে সৌদি প্রো লিগে।

গত মাসেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘যদি স্পোর্টসওয়াশিং দিয়ে সৌদি আরবের জিডিপিতে ১% উন্নতিও হয়, তাহলে আমরা এই প্রজেক্ট চালিয়ে যাবো।

এদিকে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি ও ফিফার মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা থেকে বলা হয়েছে “পুরো এশিয়ান ফুটবল পরিবার সৌদিকে সমর্থনের জন্য ঐক্যবদ্ধ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews