1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে নৌকার প্রার্থী সাজু জয়ী - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনে নৌকার প্রার্থী সাজু জয়ী

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ Time View

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী শাহজাহান আলম সাজু। তিনি ৬৬ হাজার ৩১৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দুবারের সাবেক সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মৃধা পেয়েছেন ৩৭ হাজার ৭৫৮ ভোট।

রোববার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শাহগীর হোসেন স্বাক্ষরিত বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এবারের উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। জাতীয় পার্টির আব্দুল হামিদ ভাসানী লাঙল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৮৬ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির মো. রাজ্জাক হোসেন আম প্রতীকে পেয়েছেন ৭৩৯ ভোট এবং জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জুয়েল ৫৬১ ভোট পেয়েছেন।

এর আগে রোববার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ভোটগ্রহণ সম্পন্ন করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়। ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার নিরাপত্তায় সার্বক্ষণিক আট শতাধিক পুলিশ সদস্য, সাত প্লাটুন বিজিবি সদস্যসহ র‌্যাব, আনসার, জুডিশিয়াল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন ছিল।

প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূঁইয়া মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews