1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
নিজের ৩৫তম জন্মদিনে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নিজের ৩৫তম জন্মদিনে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বিরাট কোহলি

  • Update Time : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৯ Time View

ক্যারিয়ারের শুরুর দিকে বিরাট কোহলির ব্যাটিং দেখেই বলা হচ্ছিল, এই ছেলেটাই হতে যাচ্ছেন পরের শচীন টেন্ডুলকার। এই শচীনের পাশে দাঁড়িয়েই ২০১১ বিশ্বকাপ জিতেছিলেন তরুণ কোহলি। পেয়েছেন ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ। বেলায় বেলায় অনেক দিন পার হয়েছে। কোহলি নিজেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়। আর নিজের ৩৫তম জন্মদিনে তো নিজেকে ক্রিকেট ইতিহাসেরই অংশ করে ফেলেছেন বিরাট কোহলি।

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ সেঞ্চুরির মালিক হয়েছিলেন কোহলি। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৫ আর শ্রীলঙ্কার বিপক্ষে ৮৮ রান কোহলির অপেক্ষার প্রহর বাড়িয়েছে কেবল। কিন্তু সেই অপেক্ষা হয়ত ভাল কিছুই জন্যই। নয়ত নিজের জন্মদিনে ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হতে পারা, এমন কৃতিত্বটাই বা কম কী?

রোববার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের ৪৯তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিয়েছেন কোহলি। এই ইনিংস তাকে নিয়ে গিয়েছে শচীন টেন্ডুলকারের পাশে। সবমিলিয়ে এটি তার ৭৯তম সেঞ্চুরি।

অসাধারণ সব ক্রিকেটীয় সাজানো তার ইনিংস ও একের পর এক রেকর্ড কোহলিকে অনেকেই তুলনায় নিয়ে যান শচীনের সঙ্গে। যদিও কোহলি সে তুলনা মানতে নারাজ। তার মতে— শচীনকে দেখে তিনি ক্রিকেট শিখেছেন। ৩৫ বছর বয়সে ওয়ানডে ফরম্যাটে শচীন করেছিলেন ১৬ হাজার ৩৬১ রান। কোহলির ব্যাটে এসেছে ১৩ হাজার ৫২৫ রান।

তবে মনে রাখতে হবে যে, শচীন ততদিনে ৪০৭টি ওয়ানডে ইনিংস খেলে ফেলেছিলেন। সেখানে কোহলি খেলেছেন ২৭৬টি। তাই শচীনের থেকে রান কম হলেও গড় অনেকটাই বেশি। ৩৫-এর শচীনের গড় ছিল ৪৪.৩৩। সেখানে কোহলির ৫৮.০৪। অর্থাৎ শচীনের সমান ম্যাচ খেললে তাকে ছাপিয়ে যেতে পারতেন কোহলি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews