1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে দাপুটে জয় পেলো বাংলাদেশ - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী ফরিদপুরের সবজাননেছা কামিল মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে নৈতিক স্খলন ও আর্থিক অনিয়মের অভিযোগ

পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে দাপুটে জয় পেলো বাংলাদেশ

  • Update Time : শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর তাড়া করতে নেমে দাপুটে জয় পেলো বাংলাদেশ। তৃতীয় ও শেষ ওয়ানডেতে পাকিস্তান নারীদের ২৬ বল হাতে রেখে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে জ্যোতি-ফাহিমারা। এতে করে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ এ জয় তুলে নিলো।

১৬৭ রানের চ্যালেঞ্জিং টার্গেট তাড়ায় উদ্বোধনী জুটিতে ১২৫ রানের রেকর্ড গড়েন মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুই ওপেনারের বিদায়ের পরও পথ হারায়নি বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এর আগে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বড় জয় ছিল ৬ উইকেটে। এবার ঘরের মাঠে তাদের হারিয়েছে ৭ উইকেটে। সঙ্গে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়শিপে প্রথম সিরিজ জয়ের কৃতিত্ব অর্জন করলো নিগার সুলতানা জ্যোতির দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (১০ নভেম্বর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৬৬ রান করে পাকিস্তান। তাড়া করতে নেমে ২৬ বল হাতে রেখে ৩ উইকেট হারিয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপে ১২ ম্যাচে তিন জয়ে অষ্টম স্থানে আছে বাংলাদেশ।

জয়ের ভিত গড়ে দেওয়া ফারজানা-মুর্শিদার জুটি থেকে আসে ১২৫ রান। ওপেনিংয়ে এটি সর্বোচ্চ জুটি। এর আগে সর্বোচ্চ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০১১ সালে, ১১৩ রান। ৬২ রানে ফারজানার আউটে ভাঙে এই জুটি। ১১৩ বলে ৫টি চারের মারে এই রান করেন তিনি। ৯০ বলে দেখা পেয়েছিলেন ক্যারিয়ারের দশম ফিফটির।

ফারজানার আউটের দুই ওভারের মধ্যে সাজঘরে ফেরেন তার ওপেনিং পার্টনার মুর্শিদাও। তার ব্যাট থেকে আসে ১০৬ বলে ৫৪ রান। ৮৮ বলে দেখা পেয়েছিলেন ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটির। তার আউটের পরপরই রানআউটে ফেরেন ফাহিমা খাতুন।

এরপর ম্যাচ শেষ করে আসেন জ্যোতি ও সোবহানা মোস্তারি। জ্যোতি ১৮ ও সোবহানা ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পাকিস্তানের হয়ে দুই উইকেট নেন নাশরা সিন্ধু।

এর আগে পাকিস্তান দারুণ শুরু করলেও শেষ পর্যন্ত সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। তবে একাই লড়েছেন সিদরা আমিন। তার ব্যাটে ভর করে বাংলাদেশকে ১৬৭ রানের চ্যালেঞ্জ ছুঁড়ে পাকিস্তান।।

সিদরার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৮৪ রান। ১৪৩ বলে ৩টি চারের মারে এই রান করেন সিদরা। ফিফটি করেন ৯৬ বলে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে সাদাফ শামসের ব্যাট থেকে। ১৪ রান করেন মুনিবা আলী। আর কেউ দুই অংকের মুখ দেখেননি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন নাহিদা আক্তার। ২ উইকেট নেন রাবেয়া খান। ১টি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নিশিতা আক্তার নিশি ও স্বর্ণা আক্তার।

তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় থাকায় আজকের ম্যাচটি দাঁড়ায় অলিখিত ফাইনালে। প্রথম ম্যাচে পাকিস্তানের জয়ের পর দ্বিতীয় ম্যাচে সুপার ওভারে জিতে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ। আজ তাদের হারিয়ে সিরিজ নিজেদের করে নলেন জ্যোতিরা। এর আগে ভারতের বিপক্ষে এই মিরপুরে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews