1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
‘টাইম আউট’ এর পাশাপাশি বোলিংদের জন্য ‘স্টপ ক্লক’ শাস্তি নিয়ে এলো আইসিসি - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮ শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা বলা সম্ভব নয়, প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

‘টাইম আউট’ এর পাশাপাশি বোলিংদের জন্য ‘স্টপ ক্লক’ শাস্তি নিয়ে এলো আইসিসি

  • Update Time : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৫৫ Time View

বিশ্বকাপে সাকিব আল হাসানের করা অ্যাঞ্জেলো মাথুজের টাইম আউট বেশ আলোচনার জন্ম দিয়েছিল ক্রিকেট বিশ্বে। এবার ব্যাটিংদের ‘টাইম আউট’ এর পাশাপাশি বোলিংদের জন্য ‘স্টপ ক্লক’ শাস্তি নিয়ে এলো আইসিসি।

মঙ্গলবার (২১ নভেম্বর) আহমেদাবাদে সংস্থাটির সভায় নতুন নিয়ম কার্যকরের অনুমতি দেয়া হয়েছে।

জানা গেছে, এক ওভার থেকে আরেক ওভারের মধ্যে সর্বোচ্চ ৬০ সেকেন্ড সময় পাবেন বোলাররা। বোলিং দল যদি এক ইনিংসের মধ্যে তিনবার একইভাবে দেরি করে তাহলে তাদের ৫ রান পেনাল্টি করার নিয়ম করা হয়েছে। যা ব্যাটিং দলের পাশে যোগ হবে।

আইসিসি জানিয়েছে, যদিও পরিপূর্ণভাবে এই নিয়ম কার্যকরের আগে আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিল পর্যন্ত এই নিয়মের পরীক্ষা-নিরীক্ষা চলবে। ওভারের মাঝের সময় গণনার জন্য ব্যবহার করা হবে স্টপ-ওয়াচ। যদি বোলিং দল ৬০ সেকেন্ডের মধ্যে বোলিং করতে তৈরি না থাকে, তাদের সতর্ক করে দেওয়া হবে। তৃতীয়বার তাদের পেনাল্টি দেওয়া হবে ৫ রান।

সংস্থাটি আরও জানায়, তারা পিচ পরিবর্তন ও আউটফিল্ড মনিটরিং প্রক্রিয়াতেও পরিবর্তন আনতে যাচ্ছে। পিচের মূল্যয়নের ক্ষেত্রে কোনো ভেন্যু যদি ৬টি ডেমেরিট পয়েন্ট পায় ৫ বছরের মধ্যে, তাহলে তাদের আন্তর্জাতিক মর্যাদা কেড়ে নেওয়া হবে। আগের নিয়ম অনুযায়ী সেটি ছিল ৫টি ডিমেরিট পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews